নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেওয়ার নামে গর্ভবতী নারীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার সরজমিনে গিয়ে জানাযায় টাকা নেওয়ার পরও ভাতার কার্ড করে না দেওয়ায় ভুক্তভোগীরা এখন তাঁর দ্বারে দ্বারে ঘুরছে।এমনকি টাকা ফেরত চাইলে হুমকি দেয়।অভিযুক্ত সাবিকুন্নাহার ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় করে আসছে। তবে টাকা নেওয়ার পরও অনেক ক্ষেত্রে কার্ড না দেওয়ার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী রাহিমা খাতুন বলেন“গর্ভবতী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে মেম্বার আমার বাড়িতে এসে তিন হাজার টাকা নেন। কিন্তু এখনো কোনো কার্ড পাইনি। টাকা ফেরত চাইলে তিনি আমাকে হুমকি দেন।আমি এর বিচার চাই।একই ধরনের অভিযোগ উঠেছে খৈরাটি গ্রামের বাসিন্দা হালিমা খাতুনের পুত্রবধূ ইয়াসমিনের পক্ষ থেকেও। তাঁর কাছ থেকেও একইভাবে ৩ হাজার টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে অভিযুক্ত সাবিকুন নাহারের কাছে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাছে বুধবার অভিযোগ দাখিল করেন রাহিমা।