April 22, 2026, 11:23 pm

সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

Reporter Name
  • আপডেট Wednesday, April 22, 2026
  • 24 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় থেকে চালসহ ট্রাকটি আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ আজ সকালে পাকিজার মোরে পাটুরিয়াগামী লেনে চালবোঝাই ট্রাকটি থামার জন্য সংকেত দেয়। চালক ট্রাক থামালে পুলিশ তল্লাশি চালিয়ে ৩৬১ বস্তা চাল পায়। প্রতিটি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে। পরে পুলিশ চালের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালকসহ অন্যরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। কাগজপত্র না পেয়ে পুলিশ চালভর্তি ট্রাকসহ তিনজনকে থানায় নিয়ে যায়।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) মো. নিয়ামত বলেন, খাদ্য অধিদপ্তরের চাল, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র নেই। এ কারণেই চালসহ ট্রাক আটক করা হয়েছে। আটক করা চাল ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর