April 22, 2026, 8:25 pm

কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট Wednesday, April 22, 2026
  • 4 জন দেখেছে

কেরানীগঞ্জ প্রতিনিধি :: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জিয়াউর রহমান টিপু (৩২), মো. বিল্লাল হোসেন সাব্বির (৪৭) ও মো. খোকন (৫৪)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম।
তিনি জানান, আজ ভোর রাতে শুভাঢ্যা উত্তরপাড়া খান বাড়ি মসজিদ রোডে আবুলের দোকানের ভাড়াটিয়া মিজানের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রটি অবৈধ এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর