April 21, 2026, 8:35 pm

আশুলিয়ায় আন্ত জেলা ডাকাতদলের ৬ সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, April 21, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাভারের আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত জেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাগুটিয়া চরকাটারীপাড়া এলাকার মৃত শুকচান শেখ ওরফে শুকচান মোল্লার ছেলে মোঃ শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), একই জেলা ও থানার বাচামারা এলাকার জনাব আলীর ছেলে মোঃ জুয়েল রানা (৪২), একই এলাকার মৃত লেদু শেখের ছেলে মিজান শেখ (৫০), কুড়িগ্রামের উলিপুর থানার পারুলের মোড় এলাকার মৃত সেকেন্দার বেপারীর ছেলে মোঃ আব্দুর রহিম (৪০), নাটোরের বাগাতিপাড়া থানার জিগারী এলাকার মৃত মাছেম উদ্দিন প্রামাণিকের ছেলে জহুরুল ইসলাম (৪১) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার তেলিজানা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল মমিন (৪০)। তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো।
পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে গরু, চিনি, চাল, তেল, রডসহ বিভিন্ন পণ্যবাহী গাড়ি টার্গেট করে ডাকাতি করত চক্রটি। গত সোমবার রাতে শ্রীপুর এলাকায় একদল ডাকাত পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় আন্ত জেলা ডাকাতদলের ৬ সদস্যকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, কুড়াল, চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। উল্লেখ্য, এ ঘটনায় মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর