June 2, 2026, 4:07 am

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত 

Reporter Name
  • আপডেট Sunday, July 9, 2023
  • 213 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: টঙ্গীতে একটি যাত্রীবাহী বাসের চাপায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেইট এলাকায় এঘটনা ঘটে।নিহত শফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার গফরগাঁও থানা এলাকার মৃত রহিম উদ্দিন মিয়ার ছেলে। তিনি নগরীর হায়দ্রাবাদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ জানায়, নিহত ঐ পথচারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের স্বজনরা লাশটি নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক বাস ও বাসের হেল্পার কে আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর