October 3, 2026, 1:43 pm

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Monday, April 20, 2026
  • 120 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিশ্ব ইজতেমার আয়োজক তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও আহলে শুরা, কাকরাইল মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স ছিল ৭৪ বছর।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওস্থ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়হান জানান, ধর্মীয় অঙ্গনে তার ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন তাবলীগের মেহনত ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর