April 20, 2026, 8:30 pm

টঙ্গী পশ্চিম থানা ১০৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, April 19, 2026
  • 22 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার পুলিশের যৌথ অভিযানে ১০ ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে দাড়াইল ও দক্ষিণ আরিচপুর এলাকায় আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শান্ত ইসলাম (১৯), দাড়াইল দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ আকবর হোসেন রাকিব (৩৩), যার স্থায়ী ঠিকানা ভোলা জেলায় হলেও বর্তমানে ঢাকার দারুসসালাম এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা নং-৩৯(০৪)২৬ দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর