April 21, 2026, 2:35 am

টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে পুলিশ কনস্টেবল গুরুতর জখম

Reporter Name
  • আপডেট Sunday, April 19, 2026
  • 17 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত রাহাত নামে এক কনস্টেবল| এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে| শনিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারে এই ঘটনা ঘটে|
স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যায় পুলিশ বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে পথচারীদের দেহ তল্লাশি করে| তারই ধারাবাহিকতায় টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় কনস্টেবল রাহাত ঘোরাঘুরি করছিলেন| মাদক কারবারিরা তাকে দেখে তার ওপর আক্রমণ করে গুরুতর জখম করে| স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন|
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, কনস্টেবল রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে| আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর