স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মহানগরীর দেশীপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টার দিকে ঢাকা রেলওয়ে থানাধীন সালনার দেশীপাড়ায় রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পুরুষ নিহত হয়েছেন। তার পরনে কালো রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মো. কাইয়ুম।