June 1, 2026, 4:46 pm

অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, April 15, 2026
  • 54 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত উদ্ধার করা জ্বালানি তেলের পরিমাণ ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার। আজ বুধবার (১৫ এপ্রিল) জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার ১ লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার। এ ছাড়া চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সময়ে মোট ৯ হাজার ১১৬টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর