April 17, 2026, 12:29 pm

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উৎযাপন

Reporter Name
  • আপডেট Tuesday, April 14, 2026
  • 29 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ মঙ্গলবার পহেলা ˆবশাখ উপলক্ষে পুরো ক্যাম্পাস এক রঙিন মিলনমেলায় পরিণত হয়| দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য  বৈশাখী শোভাযাত্রা বের করা হয়| বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন সংলগ্ন ‘৩৬শে জুলাই’ চত্বর থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়| এরপর সকাল ১০টায় উপাচার্য  বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত ‘মায়াকুঞ্জ’, ‘ছায়াবিথি’ ও ‘মাটির টান’সহ ১৭টি স্টল পরিদর্শন করেন|
অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে বৈশাখী চত্বরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বাংলা নববর্ষ কেবল একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক| নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি শতভাগ ধারণ করতে হবে|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ| এছাড়াও রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. মসিউল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নৃত্য ও সংগীতের মাধ্যমে লোকজ সংস্কৃতি তুলে ধরেন| বিশেষ করে শিশুদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে| দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ গাকৃবি শাখার পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়| সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন বছরকে  স্বাগত জানানো হয়|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর