May 31, 2026, 6:05 pm

গাজীপুর সিটির ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামুর উদ্যোগে বাংলা নববর্ষ উৎযাপন

Reporter Name
  • আপডেট Tuesday, April 14, 2026
  • 52 জন দেখেছে

মো: জাফর আলী:: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাজীপুর সিটির ৪৯ নং ওয়ার্ডে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়| ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামুর উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা-ইলিশ পরিবেশনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার| এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন| দিনভর আনন্দ-উৎসবে মেতে ওঠেন এলাকাবাসী, নববর্ষকে  স্বাগত জানান এক মিলনমেলার আবহে|
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কামরুল ইসলাম কামু পহেলা ˆবশাখের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন| তিনি বলেন, বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক| পহেলা ˆবশাখের সূচনা নিয়ে ইতিহাসে দুটি মত প্রচলিত রয়েছে| সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী, মুঘল সম্রাট আকবর কৃষকদের সুবিধার্থে ১৫৮৪ খ্রিস্টাব্দে একটি সৌরভিত্তিক বর্ষপঞ্জি প্রবর্তন করেন, যা ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল| পরবর্তীকালে এটি ‘বঙ্গাব্দ’ হিসেবে প্রতিষ্ঠা পায়| অন্যদিকে, কিছু ঐতিহাসিক মনে করেন গৌড়ের রাজা শশাঙ্কের আমলেই বাংলা সনের সূচনা হয়েছিল| নববর্ষের অন্যতম ঐতিহ্য ‘হালখাতা’, যেখানে ব্যবসায়ীরা পুরনো হিসাব চুকিয়ে নতুন খাতা খোলেন এবং ক্রেতাদের আপ্যায়ন করেন|
এছাড়া ‘মঙ্গল শোভাযাত্রা’ আজ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এক অনন্য আয়োজন| পান্তা-ইলিশ এখন নববর্ষের প্রতীকী খাবার হিসেবে জনপ্রিয়তা পেয়েছে, যা একসময় গ্রামীণ জীবনের সাধারণ খাদ্য ছিল| দেশের বিভিন্ন স্থানে বসে ˆবশাখী মেলা, যেখানে নাগরদোলা, মাটির খেলনা, বাঁশি আর পিঠা-পুলির সমাহারে মুখরিত থাকে পরিবেশ| এই দিনটি জাতি-ধর্ম নির্বিশেষে সকল বাঙালির মিলনমেলায় পরিণত হয়| সবশেষে কামরুল ইসলাম কামু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, পুরনো সব দুঃখ-গ্লানি ভুলে নতুন  স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার দিনই পহেলা ˆবশাখ|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর