October 3, 2026, 4:28 pm

বনানীতে বারে অভিযান, বিদেশি মদ-সীসা উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name
  • আপডেট Tuesday, April 14, 2026
  • 134 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর বনানী এলাকার একটি সীসা বারে অভিযান চালিয়েছে পুলিশ। এতে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সীসা উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম–সোহাগ হাজরা। রবিবার রাতে বনানী ই-ব্লকের ১২ নম্বর রোডের আন্টালিয়া নামের সীসা বারে অভিযানটি পরিচালনা করে বনানী থানা পুলিশ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, রবিবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বনানী ই-ব্লকের ১২ নম্বর রোডের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে বনানী থানা পুলিশ। অভিযানে “Antalya” নামের একটি অবৈধ সীসা বারে তল্লাশি চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ, ৭টি প্লাস্টিকের বক্সে সংরক্ষিত অবৈধ সীসা, ১১টি প্রিমিয়াম সীসা স্ট্যান্ড, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও একটি চাবি উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত সোহাগ হাজরাকে আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর