April 20, 2026, 10:10 pm

তুরাগে ৪৪২ মোবাইল, প্রায় ৯ লাখ টাকা ও যন্ত্রাংশসহ চোরাচালান চক্রের তিন সদস্য গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, April 14, 2026
  • 40 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর তুরাগ থানা এলাকার একটি ভবনে অভিযান পরিচালনা করে ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লাখ ৮৪ হাজার টাকা ও বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– শাহরিয়ার হাসান সরকার রাজা, মো. রনি মিয়া ও শ্রী নয়ন চন্দ্র সূত্রধর। সোমবার রাতে ডিএমপি মিডিয়া বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লক-এ এর একটি ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত হতে ৪৪২টি মোবাইল ফোন, আট লাখ ৮৪ হাজার টাকা, পাঁচটি ল্যাপটপ, তিনটি সিল মেশিন, একটি চার্জার, দুইট হিট মেশিন, একটি মোবাইল খোলার যন্ত্র, একটি মোবাইলের স্পিড মিটার, একটি আইএমইআই নাম্বার ছাপানোর মেশিন, একটি টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, ৭৪০ টি মোবাইলের ডিসপ্লে, দুই হাজার ৬০টি মোবাইলের ব্যাক সেল, ৫৬০টি মোবাইল এ্যাডেপটর, ৫৪০টি চার্জার ক্যাবল, ৯০ টি হেডফোন, ১৫০টি পেন ড্রাইভ, ২৫টি টাইপ-সি কানেকটর, ২ হাজার ১৯০ টি মোবাইলের ব্যাক কভার, এক হাজার মোবাইল ব্যাটারী, দুইটি সি সি ক্যামেরা, দুই কাটুন মোবাইল পার্টস, নগদ ৮ লক্ষ ৮৪ হাজার টাকা, ৩ হাজার ৫০০ মোবাইলের খালি বক্স, ১৮টি স্পীকার ও গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা সংঘবদ্ধ মোবাইল চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা চীন থেকে অবৈধভাবে মোবাইল ও মোবাইল পার্টস এনে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর