মোঃ জাফর আলী:: বাংলার চিরায়ত উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ৪৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনতা ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক বাংলাদেশের এই দিনে গত বছরের সব জরা ও গ্লানি মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। নতুন বছরে ৪৩ নং ওয়ার্ড হবে একটি স্মার্ট ও আধুনিক জনপদ, এটাই আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, উৎসবের এই আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে সমানভাবে ছড়িয়ে পড়ে। সামাজিক সম্প্রীতি বজায় রেখে আমরা যেন একটি সুন্দর টঙ্গী গড়ে তুলতে পারি, নববর্ষের এই দিনে এটাই হোক আমাদের বড় প্রত্যাশা। সবশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।