April 17, 2026, 12:30 pm

গাজীপুরে এম-ডুয়েট প্রকল্পে ডুয়েটের আবাসন ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, April 13, 2026
  • 30 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর গাজীপুরের দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ‘এম-ডুয়েট’ প্রকল্পের আওতায় বিদ্যমান ভবনসমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে| আজ সোমবার ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের শুভ উদ্বোধন করেন|
উদ্বোধনকালে উপাচার্য বলেন, ডুয়েটের সামগ্রিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো এম-ডুয়েট| এর মাধ্যমে আবাসন সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে| তিনি সততা, জবাবদিহিতা ও ¯^চ্ছতার ভিত্তিতে প্রকল্পের কাজ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন|
তিনি আরও আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের আবাসন সমস্যা অনেকাংশে লাঘব হবে, যা শিক্ষা ও গবেষণায় ইতিবাচক পরিবর্তন আনবে|
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে| তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান|
এম-ডুয়েট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রকৌশলী ও ঠিকাদারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন|
উল্লেখ্য, ইতিপূর্বে একই প্রকল্পের আওতায় শিক্ষকদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ডুয়েটের মেইন ক্যাম্পাসেও ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়| এই প্রকল্পের সামগ্রিক বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা আরও উন্নত ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর