May 31, 2026, 2:08 am

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান আসামি যুবদল নেতা মঈন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, April 13, 2026
  • 49 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে ‘চাঁদাবাজি’র ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মঈন মামলাটির এক নম্বর আসামি।
আজ সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে মঈন ছাড়া গ্রেপ্তার অন্য ছয়জনের নাম-পরিচয় এবং তাঁদের কখন, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে কোনো তথ্য জানায়নি র‍্যাব। এর আগে মঈনের আরও চার সহযোগী মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
গত শনিবার ১১ এপ্রিল কিডনি বিশেষজ্ঞ কামরুল ইসলামের প্রতিষ্ঠিত ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ। ‎মামলায় যুবদল নেতা মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে। যদিও মামলার পর থেকে তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর