October 3, 2026, 3:59 pm

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

Reporter Name
  • আপডেট Sunday, April 12, 2026
  • 133 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নেত্রকোনার মদন উপজেলায় গত সপ্তাহে ঝড় ও শিলাবৃষ্টিতে হাওরের আধাপাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। আজ রোববার দুপুরে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সামনে কিলাকিল্লে হাওর পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি বালালী গ্রামের সামনে তলার হাওরেও যান এবং কৃষকদের সঙ্গে ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন।
এ সময় এমপি লুৎফুজ্জামান বাবর বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া হবে। পাশাপাশি হাওর এলাকায় নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে জমিতে সেচের সুবিধা বৃদ্ধি পায় এবং খাল-বিলে মাছের উৎপাদন বাড়ে। এর আগে তিনি উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, পোনামাছ মারা যাবে না, খাল-বিল শুকিয়ে মাছ ধরা যাবে না, বিষ প্রয়োগ করে মাছ শিকার করা যাবে না। তিনি আরও বলেন, মাদক কারবারি ও মাদক সেবনকারীদের পুলিশে ধরিয়ে দিতে হবে। এক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। এখানে বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত—কিছুই দেখার বিষয় নয়। আমি দেখবো কে অন্যায় করে। অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর