এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হয়েছে| এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ১১টি মামলা করেছে ট্রাফিক পুলিশ| শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উত্তরা ৩ ন¤^র সেক্টরের রাজলক্ষ্মী-সংলগ্ন ২, ৩ ও ৭ ন¤^র সেক্টর-সংলগ্ন আজমপুরের রবীন্দ্র সরণি সড়কে এই অভিযান চালানো হয়| এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শত শত টংদোকান, কাপড়ের ভ্যান, খাবারের দোকান ও কাঁচামাল বিক্রির ভ্যান সরিয়ে দেওয়া হয়| অভিযানকালে বিমানবন্দর জোনের ট্রাফিক পুলিশ, আজমপুর পুলিশ ফাঁড়ির সদস্য ও থানা-পুলিশের সমš^য়ে এই অভিযান পরিচালনা করা হয়| অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানপাট করার অভিযোগে মো. তানভীর (২২), সাব্বির মোল্লা (২৭), মো. শাওন (২৪) ও এহসানুল হক জীবন (২৪) নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ|
এ ছাড়াও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার থেকে হাউজ বিল্ডিংয়ের নর্থ টাওয়ার এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা দখল করে ফুটপাত ও বিজিবি মার্কেটের সামনের মহাসড়কে গাড়ি পার্কিং করে রাস্তায় প্রতিবিন্ধকতা রোধে অভিযান চালায় উত্তরা পূর্ব জোনের ট্রাফিক পুলিশ| অভিযানকালে মহাসড়কে ওপর গাড়ি পার্কিং করে মেরামত ও অবৈধ পার্কিংয়ের অভিযোগে ১১টি ট্রাফিক আইনে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ| এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়| সংবাদ প্রকাশের পর উত্তরার বিভিন্ন স্থানে অভিযানে চালায় পুলিশ প্রশাসন| দুর্ভোগের বিষয়ে এক পথচারী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল হয়ে থাকলেও প্রশাসনের নজরে তেমন একটা আসেনি| নামকাওয়াস্তে একদিকে অভিযান হয়েছে, অন্যদিকে ফের দখল হয়ছে| সংবাদ প্রকাশের পর আবার উচ্ছেদ চালিয়ে রাস্তাটি পরিষ্কার করেছে পুলিশ| যদি এমন পরিষ্কার থাকে তাহলে রাস্তার যানজট অনেকটা কমে যাবে এবং ¯^স্তিদায়ক চলাচল করতে পারবে জনগণ|
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, রাজলক্ষ্মী এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্যের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে| তাঁদেরকে গতকাল রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে|
অপরদিকে হাউজ বিল্ডিং ট্রাফিক পুলিশ বক্সের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) সূজা উদ্দিন বলেন, আমরা এক ঘণ্টা পরপর বিএনএস সেন্টার থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত মহাসড়কে অবৈধ পার্কিং ও রাস্তা দখল করে গড়ে ওঠা ফুটপাতের বিরুদ্ধে অভিযান চালিয়েছি| এ সময় অবৈধ পার্কিং করে রাস্তায় প্রতিবিন্ধকতা সৃষ্টির অভিযোগে ১১টি গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে| এ ছাড়া হাউজ বিল্ডিং এলাকার রহমানিয়া সুপার মার্কেটের সামনে অবৈধভাবে রাখা ফার্নিচার মালামালগুলো সরিয়ে দেওয়া হয়েছে|
এ ছাড়াও রাজলক্ষ্মী ট্রাফিক পুলিশ বক্সের টিআই মোহাম্মদ জলিল বলেন, রাজলক্ষ্মী এলাকায় রাস্তা দখল গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদ করতে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা গেলে ফুটপাতের ব্যবসায়ীরা তাঁদের ওপর মারমুখী হয়ে ওঠেন| তাঁদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন| পরে ট্রাফিক পুলিশ, ফাঁড়ির পুলিশ, থানা-পুলিশ ও অতিরিক্ত ফোর্সের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে|