October 3, 2026, 1:45 pm

নারায়ণগঞ্জে ৬০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ টাকা

Reporter Name
  • আপডেট Friday, April 10, 2026
  • 129 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে প্রায় ৬০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ডাইং কারখানার প্রতিনিধিকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি, বড় বিনাইরচর ও ছোট বিনাইরচর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন বলেন, অভিযানে প্রায় ৬০টি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ৭০টি আবাসিক চুলার গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে মেসার্স ঐশী ডাইং কারখানার প্রতিনিধি মো. সোহানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর