October 3, 2026, 1:47 pm

টঙ্গীতে “এই দেশ ও নেতা” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, April 10, 2026
  • 334 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত প্রখ্যাত কবি কাজী নাজিম উদ্দিন সুমন-এর দেশপ্রেম ও প্রতিবাদী কাব্যগ্রন্থ “এই দেশ ও নেতা”-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। একুশে গ্রন্থাগার-এর উদ্যোগে আজ শুক্রবার বিকেলে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ররেণ্য সাহিত্যিক ও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের পরিচালক আতিক হেলাল। প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।
একুশে গ্রন্থাগারের প্রধান সমন্বয়ক কবি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, সাংবাদিক এম আর নাসির, লেখক তারিক সজীব, কবি রবিউল মাস্টার, শফিকুল আলম টিটন, কাজী ছাব্বীর, চঞ্চল মেহমুদ কাশেম, জানে আলম, মামুন সরকার, ফয়সাল আহমেদ, সিরাজ বাবু, মোহাম্মদ শামীম মিয়া এবং সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিকার সানজিদা রসুল।
অনুষ্ঠানে উপস্থিত কবি সাহিত্যিকরা তাঁদের স্বরচিত কবিতা ও লেখাপাঠ করেন। কবি-সাহিত্যিক ও সুধীজনদের পদচারণায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর