October 3, 2026, 1:40 pm

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Thursday, April 9, 2026
  • 135 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অবস্থান নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের রায়ের প্রতিফলন হিসেবে গণভোটের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া জুলাই সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা বা তালবাহানা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, তাঁরা তাঁদের ন্যায্য দাবির পক্ষে দীর্ঘ দিন ধরে সোচ্চার রয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর