April 20, 2026, 11:58 pm

টঙ্গীতে পৃথক অভিযানে মাদকসহ ৩জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, April 8, 2026
  • 26 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকায় পুলিশের পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ| এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়| গতকাল মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়|
জানা যায়, টঙ্গী পশ্চিম থানার এসআই (নিঃ) মামুনুর রশিদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়| এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ আরিচপুর এলাকায় আব্দুল্লাহপুর লোহার ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর সন্দেহজনক মামুন খান নামের এক ব্যক্তিকে আটক করে| পরবর্তীতে তার দেহ তল্লাশি করে আনুমানিক ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়|
অপরদিকে, একই দিনে টঙ্গী পশ্চিম থানার আরেকটি অভিযানে এসআই হানিফ মাহমুদ (নিঃ) এর নেতৃত্বে উত্তর আউচপাড়া এলাকার এশিয়া ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালানো হয়| এসময় শফিক ও নাহিদা আক্তার নামে দুইজনকে আটক করে| এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর