April 20, 2026, 11:58 pm

টঙ্গীতে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে

Reporter Name
  • আপডেট Tuesday, April 7, 2026
  • 35 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সড়ক ও মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন| টঙ্গী স্টেশন রোড ও কলেজ গেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে| গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয়| গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় প্রথমে টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়| এ সময় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়|
অভিযান চলাকালে সড়কের ওপর স্থাপিত বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করে তোলা হয়| এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে ¯^স্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা|
অপরদিকে দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান শুরু হয়| সেখানে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে, যাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন হয়|
টঙ্গী স্টেশন রোডে অভিযান চলাকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা বলেন, গাজীপুর মহানগরীর যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে একযোগে একাধিক স্থানে উচ্ছেদ অভিযান চলছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর