July 4, 2026, 1:36 pm

গাজীপুরে এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত দাম: বিএম এনার্জিকে ৩ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Monday, April 6, 2026
  • 92 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালীগঞ্জে বেশি দামে বোতলজাত এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে| আজ সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় বিএম এনার্জি বিডি লিমিটেডের প্লান্টকে এ জরিমানা করা হয়| বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল|
মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং মূলগাঁও মৌজায় দুই একরের বেশি জমিতে গড়ে উঠেছে বিএম এনার্জি বিডি প্ল্যান্ট| সেখানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ও সিলিন্ডারজাত করে বিতরণ করে থাকে প্রতিষ্ঠানটি|
সম্প্রতি দেশব্যাপী জ্বালানি সংকটের সুযোগে তারা ডিলারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ ওঠে| সরকার নির্ধারিত পাইকারি মূল্যে প্রতিটি সিলিন্ডারে এক হাজার ৬৩৩ টাকায় চালান করা হলেও ডিলারদের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে নেওয়া হতো এক হাজার ৭৪৫ টাকা|
এ বিষয়ে কর্তৃপক্ষ দাবি করেন, পরবর্তীতে এ অতিরিক্ত অর্থ সমš^য় করে দেওয়া হয়| তবে ডিলারদের অভিযোগ, প্রতি সিলিন্ডারে ২০ থেকে ৩০ টাকা ভাড়া বাবদ কেটে রাখা হলেও বাকি টাকা আর সমš^য় করা হয় না| গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালের নেতৃত্বে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সমš^য়ে যৌথ অভিযান পরিচালিত হয়| অভিযানে ডিলারদের কাছ থেকে আদায় করা অর্থ ও চালানের মধ্যে গরমিল পাওয়া যায়| এ সময় কয়েকজন ডিলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে সরাসরি অভিযোগ করেন| পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ৬(১) ধারায় মোবাইল কোর্টে বিএম এনার্জি বিডি লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর