October 3, 2026, 11:46 am

হাজারীবাগ ও শাহজাহানপুরে বিশেষ অভিযান: গ্রেপ্তার ৫২

Reporter Name
  • আপডেট Monday, April 6, 2026
  • 132 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগরীর হাজারীবাগ ও শাহজাহানপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
হাজারীবাগ থানা পুলিশ সোমবার থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ৩১ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে শাহজাহানপুর থানা পুলিশ রবিবার (৫ এপ্রিল) নিয়মিত অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় একজন, পুরাতন হত্যা মামলায় একজন এবং গ্রেপ্তারি পরোয়ানামূলক একজন আসামি রয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই গ্রাম হেরোইন ও ৭ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর