April 21, 2026, 7:00 am

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসির প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

Reporter Name
  • আপডেট Sunday, April 5, 2026
  • 31 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৪ ও ৫ সংসদীয় এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছেন দুই এমপি। আজ রোববার (৫ এপ্রিল) সকালে নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষ্যে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামের সঙ্গে এ মতবিনিময় করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
যৌথ মতবিনিময়কালে দুই এমপি নিজ নিজ সংসদীয় এলাকার গ্যাস-সংকট, অনুন্নত স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কের দুরবস্থা, বর্জ্য অব্যবস্থাপনা, নিরাপদ পানির অভাব, মাদক, কিশোর গ্যাং, খেলার মাঠের অভাব, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরে জরুরি ভিত্তিতে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা নিতে ডিএসসিসির প্রশাসকের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমির শাহাজাহান খান, ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলী, কদমতলী থানা আমির মহিউদ্দিন, মহানগরীর শুরা সদস্য যথাক্রমে আব্দুর রহিম জীবন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, মুহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা আবদুর রব ফারুকী, অধ্যক্ষ যাকীর হুসাইন, মাওলানা মো. জুনায়েদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর