August 18, 2026, 1:41 pm

আইপিএলে খেলতে না দেওয়ায় বোর্ডের বিরুদ্ধে তুষারার মামলা

Reporter Name
  • আপডেট Thursday, April 2, 2026
  • 100 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক :: আইপিএল শুরু হয়েছে ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারা এখনো বেঙ্গালুরু দলে যোগ দিতে পারেননি। কারণ, ফিটনেস পরীক্ষা উতরাতে না পারায় তাকে আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।এ নিয়ে বোর্ডের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন তুষারা।
এবার আইপিএল শুরুর আগে এসএলসি ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নিয়েছে। সেখানে উতরে গেলেই কেবল মিলেছে ভারতে যাওয়ার ছাড়পত্র। কিন্তু তুষারা ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তার বেঙ্গালুরু দলে যোগ দেওয়া আটকে দিয়েছে বোর্ড।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার জানিয়েছে, এসএলসির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তুষারা। ৩১ বছর বয়সী পেসার মামলায় বোর্ড সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিশানায়েকে, প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলে ডি সিলভা, কোষাধ্যক্ষ সুজিয়া গোদালিইয়াড্ডাদের বিবাদী হিসেবে রেখেছেন তুষারা।
নিউজিওয়্যারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, তুষারার সঙ্গে এসএলসির চুক্তি গত ৩১ মার্চ শেষ হয়েছে। ভবিষ্যতে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে আর আগ্রহী নন তিনি।
এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও তিনি দূরে থাকতে চান। তুষারা আদালতকে জানিয়েছেন, অনাপত্তিপত্র পাওয়ায় বড় আর্থিক ক্ষতি ও সুযোগ হাতছাড়া হচ্ছে তার।
গত বছর নিলামে তুষারাকে ১ কোটি ৬০ লাখ রুপিতে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির হয়ে নিজের প্রথম মৌসুমেই চ্যাম্পিয়ন হন। এবার তুষারা এখন পর্যন্ত দলে যোগ দিতে না পারলেও প্রথম ম্যাচে জিততে সমস্যা হয়নি বেঙ্গালুরুর। দেবদূত পাড়িক্কালের বিস্ফোরক ফিফটি (২৬ বলে ৬১) ও বিরাট কোহলির দায়িত্বশীল ইনিংসে (৩৮ বলে অপরাজিত ৬৯) সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর