September 26, 2026, 1:19 am

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে একাদশে হামজা-শামিত-ফারহান

Reporter Name
  • আপডেট Friday, September 25, 2026
  • 16 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের জন্য একাদশ ঘোষণা করা হয়েছে। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ফিফা আসিয়ান কাপের ম্যাচে ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশের গোলবার সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে রয়েছেন হামজা চৌধুরী, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মাঝমাঠে শাকিল টপু ও ফাহামেদুল ইসলামের সঙ্গে থাকছেন ফারহান আলী ওয়াহিদ, অধিনায়ক সোহেল রানা এবং শামিত সোম। আক্রমণভাগে একমাত্র ফরোয়ার্ড হিসেবে শুরু করবেন রাকিব হোসেন।
মালয়েশিয়াও ৪-২-৩-১ ফরমেশনে একাদশ সাজিয়েছে। তাদের দলে রয়েছেন বার্গসন, আরিফ আইমান, ফয়সাল হালিম, স্টুয়ার্ট উইলকিন ও নুয়া লেইন।
বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।
বাংলাদেশের একাদশ :
গোলরক্ষক : মেহেদী হাসান শ্রাবণ
রক্ষণ : হামজা চৌধুরী, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন
মিডফিল্ড : শাকিল টপু, ফাহামেদুল ইসলাম, ফারহান আলী ওয়াহিদ, সোহেল রানা, শামিত সোম
আক্রমণ : রাকিব হোসেন
কোচ : থমাস ডুলি
ফিফার নতুন এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডভিত্তিক ফুটবলার হামজা চৌধুরী ও শামিত সোম। তাদের সঙ্গে একাদশে রয়েছেন নতুন মুখ ফারহান আলী ওয়াহিদ। হামজা ২১ সেপ্টেম্বর জাকার্তায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর