May 26, 2026, 5:52 am

গাজীপুরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযান ৮জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Thursday, April 2, 2026
  • 49 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি গত রবিবার (৩০মার্চ) বাসন থানা পুলিশ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার মোট ৮ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সন্ত্রাস বিরোধী মামলার এজাহারনামীয় আসামী হচ্ছেন- ১। তুহিন সরকার (৩১), পিতা: আমিনুল ইসলাম সরকার, মাতা: লতিফা বেগম, ঠিকানা: চান্দপাড়া, থানা-বাসন, জিএমপি। ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি চোরাই তেল মজুদদারী, কালোবাজারী ও ক্রয়-বিক্রয় মামলার আসামী। ২। মোঃ শাহীন হোসেন (৪৬), পিতা: হাজী মোঃ আবুল হোসেন, মাতা: মোসাঃ আমেনা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- যোগীতলা, থানা- বাসন, জেলা- গাজীপুর। তিনি অপহরণ ও চাঁদাবাজি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী। ৩। মোঃ আবু হানিফ বাদশা (২৫), পিতা: মোঃ আবুল কাশেম, মাতা: মৃত হাসনে আরা বেগম, ঠিকানা: ইটাহাটা, কলাবাগান, থানা- বাসন, গাজীপুর মহানগর। তিনি দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী। ৪। মোঃ পারভেজ (২৭), পিতা: মোঃ মনির হোসেন, মাতা: তাজ নাহার বেগম, ঠিকানা: বড় বেড়াইদ, থানা- উত্তর বাড্ডা, ঢাকা মহানগর। তিনি চুরি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী। ৫। মোঃ রিয়াজ (২৩), পিতা: মোঃ আনোয়ার হোসেন (ড্রাইভার আনোয়ার), মাতা: রাশিদা, ঠিকানা: তরৎপাড়া, থানা- সদর, গাজীপুর মহানগর। তিনি ফৌজদারী কার্যবিধি ৫৪ ধারার আসামী। ৬। মোঃ সুমন (২৬), পিতা: মোঃ আবু বক্কর, মাতা: সেফালী বেগম, ঠিকানা: টেটিয়ারকান্দা, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। তিনি প্রসিকিউশন এর আসামী। ৭। মোঃ আল আমিন হোসেন (২০), পিতা: মোঃ তোফাজ্জল হোসেন, মাতা: আইরিন আক্তার, ঠিকানা: ভোগড়া পশ্চিমপাড়া, থানা- বাসন, গাজীপুর মহানগর। ৮। মোঃ আরিফ (২২), পিতা: মোঃ ইউনুস, মাতা: মোর্শেদা ঠিকানা: আউটপাড়া, থানা- বাসন, গাজীপুর মহানগর। উক্ত অভিযানে গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর