July 23, 2026, 2:33 pm

পুবাইলে ফিলিং স্টেশনে অভিযান, ৮৫১ লিটার ডিজেল জব্দ

Reporter Name
  • আপডেট Thursday, April 2, 2026
  • 112 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের পুবাইলে একটি ফিলিং স্টেশনে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৮৫১ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে জ্বালানি তেল অবৈধভাবে মজুত রাখার অপরাধে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিজিবি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে পুবাইল এলাকায় অবস্থিত ‘মেসার্স তুরাগ ফিলিং স্টেশন’-এ এই অভিযান চালানো হয়। বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফিলিং স্টেশনটি থেকে অবৈধভাবে মজুত করা ৮৫১ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর