October 3, 2026, 11:52 am

গাজীপুর সিটি সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মন্তাজ উদ্দিন মণ্ডল গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, April 2, 2026
  • 155 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মন্তাজ উদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে মহানগরের কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তাজ উদ্দিন লতিফপুর এলাকার বাসিন্দা এবং মৃত সাঈদুর রহমান মণ্ডলের ছেলে। মন্তাজ উদ্দিন মণ্ডল গাজীপুর সিটি করপোরেশনের ০২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং কাশিমপুর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর নথিপত্র যাচাই শেষে তাকে আদালতে পাঠানো হবে। কোন মামলায় আদালতে প্রেরণ করা হবে, তা যাচাই-বাছাই করে নির্ধারণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর