July 25, 2026, 6:20 am

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দীকের দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • আপডেট Wednesday, April 1, 2026
  • 120 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দীক। আজ বুধবার (১ এপ্রিল) জেলা পরিষদ কার্যালয়ে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ​দায়িত্ব গ্রহণকালে পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব নেওয়ার পর তিনি জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
​সভায় ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দীক বলেন, “গাজীপুর জেলার উন্নয়ন ও জনসেবায় জেলা পরিষদকে আরও গতিশীল এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। সরকারি উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা কামনা করছি।”
​অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রশাসক জেলার সামগ্রিক অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর