August 18, 2026, 11:55 am

গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট-বক্স বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, March 31, 2026
  • 132 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ডিভিএম ১২তম ব্যাচের চতুর্থ বর্ষের ৫৯ জন শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল ও অবসটেট্রিক্যাল কিট-বক্স বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে এবং নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফরাদ।
বক্তারা বলেন, আধুনিক এই কিটগুলো শিক্ষার্থীদের দক্ষ ভেটেরিনারি চিকিৎসক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। এটি ব্যবহারিক শিক্ষায় তাদের পারদর্শিতা বাড়াবে এবং দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে কিট-বক্সগুলো তুলে দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর