August 18, 2026, 11:46 am

বিআইডব্লিউটিসির অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না: নৌপরিবহন মন্ত্রী

Reporter Name
  • আপডেট Tuesday, March 31, 2026
  • 132 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থাকে (বিআইডব্লিউটিসি) সেবামুখী ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনাসহ কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার রাজধানীর বাংলা মটরে অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হওয়ায় সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করে তিনি সব কর্মকর্তা-কর্মচারীকে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরও কার্যকর ও গতিশীল হতে হবে। তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিদ্যমান অসংগতি দূর করে ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও উন্নত করার নির্দেশনা দেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান করা এবং উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলে সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।ফেরিতে যাত্রী পারাপারের সময় সেবার মান উন্নয়নের বিষয়েও তিনি গুরুত্ব দেন।
তিনি বলেন, প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে একে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে ফেরিঘাটের সংযোগ সড়কের সংস্কার দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ওপর জোর দেন।
এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয় ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর