October 3, 2026, 6:57 am

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ইশরাক আহমেদ

Reporter Name
  • আপডেট Tuesday, March 31, 2026
  • 153 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। আজ মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
ইশরাক আহমেদ সিদ্দিকী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া তিনি কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী বলিয়াদী জমিদার পরিবারের বর্তমান বংশধর।
তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও জনসম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণ করে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন।
ইশরাক আহমেদ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। গাজীপুর জেলার উন্নয়নে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই।’
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিয়োগপ্রাপ্ত প্রশাসক গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর