শারমিন খানম:: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধ স্পট থেকে মাদক সেবন ও ছিনতাইকারীসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার টঙ্গী থানা পুলিশ এই তথ্য জানায়।
গ্রেপ্তাররা হলেন—গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিলন গাজী (২৮) এবং ছিনতাইকারী এনায়েত হোসেন রাজু (২৮), মো. বাবু (২৬), সিফাত (২৫)। মাদকসেবী মেহেদী হাসান দিপু (২১), মঞ্জু (১৮), ইয়াছিন আরাফাত (১৮), সুমন মিয়া মোল্লা (১৮), মোসাদ্দিক (২১), মিজান আলী (২২), সাদিক হোসেন (১৮), নাসির আহম্মেদ শাফিন (২৪), শাহিরাজ খান আলিফ (২৩), সাজ্জাদ হোসেন (২২), আজিজুল ইসলাম (২০), ফয়সাল (১৯) ও রাকিব (২৮)।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, বিভিন্ন সূত্রে তথ্য পেয়ে টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন মাদক ও ছিনতাইয়ের স্পট থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে একাধিক অভিযান করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদকসেবী, তিনজন ছিনতাইকারী ও একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘গ্রেপ্তার ১৭ জনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘ছয়জন ছিনতাইকারী ও একজন গ্রেপ্তারি পরোয়ানার আসামি গ্রেপ্তার করা হয়েছে।