November 18, 2026, 1:53 am

বিক্রি বন্ধ ফিলিং স্টেশনে মিলল ১৬ হাজার লিটার তেল, জরিমানা

Reporter Name
  • আপডেট Monday, March 30, 2026
  • 159 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে ১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানের সময় ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন ও প্রায় ২ হাজার লিটার পেট্রল থাকা সত্ত্বেও বিক্রি কার্যক্রম বন্ধ পাওয়া যায়। এ ছাড়া ফিলিং স্টেশনটিতে অকটেনের ক্যালিব্রেশন চার্ট (ট্যাংকে থাকা জ্বালানির পরিমাণের বিবরণী) সংরক্ষিত ছিল না।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিবুল ইসলাম শুভ জানান, আজ জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর