July 23, 2026, 4:32 pm

গাজীপুরে জবাই করার আগ মুহূর্তে রক্ষা পেল ৯টি ঘোড়া

Reporter Name
  • আপডেট Monday, March 30, 2026
  • 109 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের কালিয়াকৈরে জনস্বাস্থ্যের বড় এক ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। জবাই করে মাংস বিক্রির ঠিক আগ মুহূর্তে এলাকাবাসীর তৎপরতায় রক্ষা পেয়েছে ৯টি ঘোড়া। উদ্ধারকৃত এই ঘোড়াগুলো সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিলামে বিক্রি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, একটি অসাধু চক্র গোপনে ঘোড়াগুলোকে জবাই করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। পরে এলাকাবাসী কালিয়াকৈর থানার পুলিশকে খবর দিলে খলিশাজানি এলাকা থেকে এসব ঘোড়া আটক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরুর মাংস হিসেবে বাজারে সরবরাহ করার হীন উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়েছিল। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, জনস্বাস্থ্য ও আইনগত বিষয় বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘোড়াগুলো মোট ৩০ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর