June 2, 2026, 4:07 am

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার থেকে গুলি ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

Reporter Name
  • আপডেট Monday, March 30, 2026
  • 68 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকার থেকে ম্যাগাজিন, গুলি ও হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সাইফুল ইসলাম পলাশ (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক কারবারি বলে জানিয়েছে র‌্যাব। রোববার উত্তরা এলাকার কসাইবাড়ি রেলগেট-সংলগ্ন স্থান থেকে র‌্যাব-১ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি ম্যাগাজিন, তিনটি গুলি এবং ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম পলাশ মাদারীপুর সদর উপজেলার সেকেন্দার মাতব্বরের ছেলে।
র‌্যাব-১-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে সাইফুল ওরফে পলাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক ও গোলাবারুদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার সাইফুল একজন পেশাদার মাদক কারবারি এবং তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টি মাদকের মামলা রয়েছে। গুলি ও মাদক উদ্ধারের বিষয়ে উত্তরা পূর্ব থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর