June 2, 2026, 4:07 am

গাজীপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Monday, March 30, 2026
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ওই সভার আয়োজন করে।
মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। নগরীর সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট আবদুস সালাম, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধ এসকে জবিউল্লাহ।
আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আহমেদ আলী রুশদি, অ্যাড. মো. শহিদুজ্জামান, হাসান আজমল ভূইয়া, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীন তালুকদার, গাজী সালাউদ্দিন, সাংবাদিক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার আহ্বায়ক শাহদাৎ হোসেন শাহীন, যুবদল মহানগরের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহান বিন ফয়েজ প্রবাল, ছাত্রদল মহানগরের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর