July 25, 2026, 7:34 am

কালিয়াকৈরে তিন হাজার লিটার ডিজেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • আপডেট Sunday, March 29, 2026
  • 100 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন একটি দোকানে অবৈধভাবে প্রায় তিন হাজার লিটার ডিজেল মজুদ রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ১টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকার মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করা হয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ে রাতেই সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয় ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’’
এদিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রয় প্রতিরোধে জেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম চলছে। গতকাল থেকে এ পর্যন্ত জেলায় সাতটি অভিযানে চারটি মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর