June 2, 2026, 6:25 am

তারেক রহমানের পক্ষ থেকে টঙ্গীতে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, March 28, 2026
  • 71 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুরের টঙ্গীতে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ করা হয়। সম্প্রতি গত বুধবার দুপুরে দত্তপাড়া সমাজ কল্যাণ রোডে আমান সরকার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তারেক রহমানের নির্দেশনায় আমরা চেষ্টা করছি সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোঁটাতে। ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেটিই আমাদের লক্ষ্য। বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোই বিএনপির মূল রাজনীতি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী মোক্তার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. নবীন হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন, কামরুজ্জামান হৃদয় এবং ছাত্রনেতা ইয়াসির সরকার ইয়মনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর