শেখ কামরুল হাসান সাহাঃ– বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন ও স্বতন্ত্র বার্তা পত্রিকার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ (শনিবার) পবিত্র রমজান মাসের ২৪ রোজায় রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বতন্ত্র বার্তা পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইফুর রহমান বাসার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হোসাইল মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ আমেনা বেগম এবং গাজীপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী কামাল চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গাজীপুর ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মোঃ নোয়াব আলী, দৈনিক বাস্তবায়ন পত্রিকার সম্পাদক মোঃ আলী আকবর, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান সাহা, বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা কমিটির সভাপতি মিজবাহ উদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলীলসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত স্বতন্ত্র বার্তা পত্রিকার প্রতিনিধিরা।
অনুষ্ঠানের একপর্যায়ে পাঠকদের অংশগ্রহণমূলক আয়োজন “স্বতন্ত্র বার্তা নিয়ে পাঠকদের ভাবনা” প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কবি জনি সিদ্দিক। তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও স্বতন্ত্র বার্তা পত্রিকার ৫ জন প্রতিনিধিকে আইডি কার্ড প্রদান করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শামীম।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম শামীম বলেন, আলোচনা সাপেক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ভেঙে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। নতুন কমিটি গঠনের পর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং মানবসেবার মাধ্যমে সংগঠনকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য সবাইকে নিয়ে কাজ করা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।