June 2, 2026, 7:38 am

খুলনায় অস্ত্রসহ আটক ৭

Reporter Name
  • আপডেট Sunday, March 15, 2026
  • 77 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, ককটেলসহ কুখ্যাত খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১৫ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন রূপসার সদস্যরা খুলনা জেলার দিঘলিয়া থানাধীন গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) ও জনি মোল্লা (৩৭)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া উপজেলার বাসিন্দা। কোস্ট গার্ড সূত্র জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরো জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর