May 31, 2026, 5:10 am

‘কেন হয়ে গেছি পর’ মায়ের সুরে মেয়ে তানি লায়লার ঈদে নতুন গান

মাসুদ আলম
  • আপডেট Monday, June 26, 2023
  • 220 জন দেখেছে

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সুরে গানে কণ্ঠ দিয়েছেন তার একমাত্র কন্যা তানি লায়লা। গানের শিরোনাম ‘কেন হয়ে গেছি পর’।

গানটি লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, সংগীতায়োজনে রাজা কাশেফ। চন্দন রায় চৌধুরীর নির্মাণে ভিডিও চিত্রে মডেল হয়েছেন সাদাফ ও অনন্যা প্রিয়ন্তি। ঈদে গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন।

মেয়ের গান শুনে মুগ্ধ মা রুনা লায়লা। তিনি বলেন, ‘মা হিসেবে নয়, একজন শিল্পী ও সুরকার হিসেবে বলতে চাই, তানি খুব ভালো গেয়েছে। মেয়ের জন্য সুর করেছি, এটা আমার জন্য অন্য রকম অনুভূতি। ওর কণ্ঠের সঙ্গে যায় এমন গানই করেছি।

জানা যায়, ছোটবেলা থেকে গান করেন তানি। বিয়ের পর স্বামী আর সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় গানে তেমন সময় দেওয়া হয়নি। সম্প্রতি গানে নিয়মিত হয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর