June 2, 2026, 8:51 am

চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে, অচিরেই শুরু হবে অভিযান : টঙ্গীতে এমপি রনি

Reporter Name
  • আপডেট Saturday, March 14, 2026
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের সংসদ সদস্য (এমপি) এম মনজুরুল করিম রনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে চাঁদাবাজিতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সড়ক ও মহাসড়কের দুই পাশের ফুটপাতে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। অচিরেই অভিযান পরিচালনা করা হবে।’ শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় টঙ্গী স্টেশন রোডে ফুটপাত উচ্ছেদ অভিযানে তিনি এসব কথা বলেন।
রনি বলেন, ‘ফুটপাতে অবৈধ দোকানপাট দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য হকারদের একটি জায়গায় পুনর্বাসন করে ফুটপাত পরিষ্কার করা হবে।
তিনি বলেন, ‘কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না। সড়ক ও মহাসড়কে যত্রতত্র গাড়ি থামানো যাবে না। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় জিএমপির কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, ‘আপাতত মহাসড়কের ফুটপাত না বসার ব্যবস্থা করছি। পর্যায়ক্রমে সড়ক ও মহাসড়কের সব ফুটপাত উচ্ছেদ করা হবে। ফুটপাতের চাঁদাবাজি স্থায়ীভাবে বন্ধ করতে কাজ করছি আমরা।’
অভিযানে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর