শারমিন খানম:: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর এলাকায় অসহায় ও দুস্থ ২শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। গাজীপুর মহানগর যুবদল নেতা মো: মানিক ও মহিলা নেত্রী মোসা: পারুলির যৌথ উদ্যোগে এইসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এরশাদনগর ১নং ব্লকে মানিকের নিজ বাসভবনে এই সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, সেমাই, চিনি, দুধ ও পোলাওয়ের চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
এইসব সামগ্রী বিতরণকালে যুবদল নেতা মানিক বলেন, মুসলিম উম্মার ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। এই উৎসব যেন সুন্দরভাবে পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করতে পারে সেই জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়াও সমাজের যারা অসহায়, গরিব রয়েছেন তাদের পাশে থেকে আমরা যেন এই কার্যক্রম চালিয়ে যেতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন-মহানগর যুবদল নেতা সাগর, শান্তসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।