June 2, 2026, 9:06 am

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ‘করিম-শরীফ বাহিনী’র সদস্য আটক

Reporter Name
  • আপডেট Thursday, March 12, 2026
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু ‘করিম-শরীফ বাহিনী’র সদস্য ওসমান গণিকে (৩৮) আটক করেছে কোস্টগার্ড। তিনি সাতক্ষীরার আশাশুনি থানার বাসিন্দা। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ওই এলাকায় তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, ওসমান গণি দীর্ঘদিন ধরে ‘করিম-শরীফ বাহিনী’র সঙ্গে ডাকাতি এবং দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দস্যু ওসমান গণিকে আটক করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর