স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দ্রুত তৎপরতায় ডাকাতি হওয়ার অল্প সময়ের মধ্যেই ১৯ (উনিশ) টি গরু বোঝাই একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হাইওয়ে এলাকা থেকে ডাকাত দল ১৯টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাৎক্ষণিকভাবে মহানগরীর বিভিন্ন চেকপোস্টে সতর্কতা জারি করে গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ী এলাকায় পুলিশের তৎপরতায় ডাকাতরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকসহ ১৯টি গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্রাক ও গরুগুলো মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে।